শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান শিক্ষকরা।

‎বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচিতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

‎এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচিতে বলেন, দীর্ঘ তিন ঘণ্টা যাবত আমরা শাহবাগ ব্লকেড করে রেখেছি। আমাদের সাথে কথা বলতে সরকারের প্রতিনিধি দল এসেছে। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। দাবি আদায় করতে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব। এরপরও আমাদের দাবি আদায় করে ছাড়ব।

তিনি আরও বলেন, গত চার দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের তিন দফা নিয়ে দফায় দফায় সরকারের প্রতিনিধিরা আমাদের সাথে বসেছেন। তারা আমাদের ১০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব করেছেন। আমরা তা প্রত্যাখান করেছি। আমরা বলেছি, আমাদের পূর্ণ দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা সেই দাবি নিয়ে আগামীকাল ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।

শিক্ষক নেতা বলেন, আমাদের এই আন্দোলনে সারাদেশের শিক্ষকরা যোগ দিয়েছেন। সারাদেশে আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল বিভিন্ন স্কুলগুলোতে যে পরীক্ষা রয়েছে তা পুরোপুরি বর্জন করা হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাব। প্রয়োজনে আমরা আমরণ অনশন করে সরকারকে চাপ প্রয়োগ করব।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষকমার্চ টু যমুনা

শেয়ার করুন: