শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে পৌঁছেছে ইসারয়েলি হামলায় নিহত লেবানন প্রবাসী দীপালির মরদেহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

লেবাননের বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে।

বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ গ্রহণকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “কোনো কিছু দিয়েই দিপালীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাদের সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

দিপালীর আত্মার মাগফেরাত কামনা করে প্রতিমন্ত্রী আরও জানান, এই রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে সরকার সবসময় থাকবে এবং তাদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

গভীর রাতে রাস্তায় ছদ্মবেশে নারী পুলিশ, তিন ঘণ্টায় ৪০ পুরুষের ‘প্রস্তাব’

প্রতিমন্ত্রী জানান, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের পর এখন পর্যন্ত মোট আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। দিপালীকে নিয়ে এ পর্যন্ত ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ সৌদি আরবে দাফন করা হয়েছে এবং ফ্লাইট জটিলতার কারণে ইরাকে নিহত একজনের মরদেহ এখনো আনা সম্ভব হয়নি।

মরদেহ আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থা চলমান থাকায় এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া (ফরমালিটিজ) সম্পন্ন করতে সময় লাগছে। বিশেষ করে সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তায় আমাদের এই যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। সরকার চেষ্টা করছে দ্রুততম সময়ে বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে।

ভোরের আকাশ/আ.র
 

দীপালির মরদেহ

শেয়ার করুন: