জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়ন করার দাবি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ মে) "জাতীয় কবি নীতিমালা আইন প্রস্তাবনা বাস্তবায়ন কমিটি'র" উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং জাতীয় কবি নীতিমালা ও আইন প্রণয়ন করার দাবিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার লুৎফুল আহসান বাবু, কবি মুর্শিদ উল-আলম, কবি রেজা মতিন, সংগীতশিল্পী মাহতাবুল আলম, সাংবাদিক আতিকুল ইসলা, ছড়াকার ফরিদ সাইদ, কবি ডা. মআআ মুক্তাদীর, কবি জুলফিকার স্বপন,কবি মো হাফেজুর রহমান, কবি শাকিল হাসান, কবি তাসউইব ইসলাম, চিত্র শিল্পী রোকসানা, ক্যামেরায় রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ