শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি চুক্তির অগ্রগতির খবরে মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সমঝোতার ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৩৪.০৬ ডলারে পৌঁছেছে, যা টানা চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে।

অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৫৫ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্তের দিকেও নজর রাখছে বাজার।

স্বর্ণকে সাধারণত অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি এবং সুদের হার-সংক্রান্ত প্রত্যাশার পরিবর্তন মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

স্বর্ণের দাম

শেয়ার করুন: