ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর বৈঠক
তুরস্কের বিনিয়োগে জ্বালানি খাতে নতুন দিগন্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত, ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/এনএ