শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগের দামেই মিলবে এলপিজি সিলিন্ডার: বাণিজ্যমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আশা প্রকাশ করেন, ১২ কেজি সিলিন্ডারের দামও শিগগিরই আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভোক্তারা যেন সরকার নির্ধারিত দামেই এলপিজি পান, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বর্তমানে ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আমরা চাই বাজারে এই অস্থিতিশীলতা দ্রুত দূর হোক এবং দাম আগের নির্ধারিত পর্যায়ে ফিরে আসুক।”

খুচরা পর্যায়ে কোনও ধরনের ‘মার্কেট অ্যাবিউজ’ বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার তদারকি বা নজরদারি আরও জোরদার করব, যাতে কোনো ভোক্তা বিড়ম্বনার শিকার না হন।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, গত কিছুদিন ধরে এলপিজির সরবরাহ ঘাটতি ও বাড়তি দাম নিয়ে গণমাধ্যমে আসা সংবাদগুলো সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমদানিকারক, রেগুলেটরি সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে একটি ‘মিনিংফুল’ বা অর্থবহ আলোচনা হয়েছে। এলপিজি আমদানিতে এলসি খোলাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতেও সরকার ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলপিজি আমদানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/এনএস

এলপিজি গ্যাসবাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন: