শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাজারে সরবরাহ বাড়ায় কমেছে তরমুজের দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমি ফল তরমুজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে। কয়েক সপ্তাহ আগেও যে তরমুজ কিনতে ক্রেতাদের তুলনামূলক বেশি টাকা গুনতে হতো, বর্তমানে তা অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। ফলে তীব্র গরমের মধ্যে জনপ্রিয় এই ফল কিনতে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ।

সোমবার (৩০মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার খুচরা বাজার এবং সড়কের পাশের ভ্যানগাড়িতে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, মৌসুম পুরোদমে শুরু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিত তরমুজ ঢাকায় আসছে। এতে সরবরাহ বেড়েছে এবং স্বাভাবিকভাবেই দাম কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, আগে মাঝারি আকারের একটি তরমুজের দাম ছিল ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে সেই তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। একইভাবে বড় আকারের তরমুজ, যা আগে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতো, এখন তা ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে কোথাও কোথাও দামে সামান্য তারতম্যও দেখা গেছে।

গুলিস্তানের তরমুজ বিক্রেতা সিদ্দিকুর রহমান জানান, গত কয়েক দিনের তুলনায় বাজারে তরমুজের সরবরাহ আরও বেড়েছে। সামনে সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কিছুটা কমতে পারে বলেও তারা আশা করছেন। পাশাপাশি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদাও দ্রুত বাড়ছে। ইফতার ও গরমের সময় শরীর ঠান্ডা রাখতে অনেকেই প্রতিদিনের ফলের তালিকায় তরমুজ রাখছেন।

ক্রেতারা বলছেন, আগে বেশি দামের কারণে অনেকেই তরমুজ কিনতে পারতেন না। এখন দাম কমায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে এসেছে এই ফল। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও তরমুজের দাম সহনীয় থাকবে বলে আশা করছেন ক্রেতারা।

ভোরের আকাশ/এনউব
 

তরমুজের দাম

শেয়ার করুন: