শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্দোলনকারী বন্দরের আরও ১২ কর্মচারীকে বদলি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের একের পর এক বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

তাঁরা জানিয়েছেন, আরও ১২ জনকে ঢাকায় বদলি করা হয়েছে।

সংগ্রাম পরিষদের নেতারা জানান, এনসিটি বিদেশিদের হস্তান্তরে অস্থিরতার মধ্যে রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও ১২ শ্রমিক নেতাকে পানগাঁও এবং কমলাপুর আইসিডিতে বদলি করেছে।

তাঁদের মধ্যে চারজনকে ঢাকার কমলাপুর আইসিডিতে এবং আটজনকে কেরানীগঞ্জের পানগাঁও বন্দরে বদলি করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ১৬ জনকে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, দুটি পৃথক দাপ্তরিক আদেশে ১২ জনকে বদলি করা হয়েছে।

জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে তাঁদের বদলি করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, ‘দুই দিনের আন্দোলন-সংগ্রামের পরও সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি।

বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিক নেতাদের চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি ও স্ট্যান্ড রিলিজ করছে। এতে আন্দোলন আরও তীব্রতর হবে।’

ভোরের আকাশ/নি. ব

চট্টগ্রাম বন্দর

শেয়ার করুন: