শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের বাড়ল সোনার দাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নতুন করে বেড়েছে। প্রায় এক সপ্তাহ কম থাকার পর এই বৃদ্ধি বাজারে অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির (ইনফ্লেশন) তথ্যের অপেক্ষায় রয়েছেন, আর এ সময়ে সোনায় বিনিয়োগ বাড়ায় দাম বৃদ্ধি পাচ্ছে।

স্পট গোল্ড (তাৎক্ষণিক লেনদেন) শুক্রবার সকালে ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৯৮২.৫৯ ডলারে পৌঁছেছে। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত দাম বেড়েছে ০.৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির সোনার ফিউচার্সও ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমায় বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন। আগামী দিনে প্রকাশিতব্য মূল্যস্ফীতির তথ্য এই প্রবণতাকে আরও প্রভাবিত করবে।

সোনাকে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যখন সুদের হার কমানোর সম্ভাবনা কম থাকে।

বিশ্ববাজারে সোনার এই উত্থান স্থানীয় বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ/নি. ব

সোনার দাম

শেয়ার করুন: