শিরোনাম
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যাননিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যান

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, শুক্রবার (০৯অক্টোবর​) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: