শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন হবে: বাণিজ্য উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন গঠন হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রতিযোগিতামূলক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ট্রেড ও ইনভেস্টমেন্ট কমিশন গঠন করা হবে। এছাড়া, গত প্রায় দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশনও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে তিনি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক করেন।

উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশ উভয়পক্ষ খোলামেলা আলোচনা করেছে। প্রধান আলোচনা ছিল খাদ্য ও কৃষি পণ্যে সহযোগিতা, আমদানি-রপ্তানি প্রসার, যেমন আনারস রপ্তানি এবং স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সহায়তা। এছাড়া, পাকিস্তান হাইড্রোজেন পারঅক্সাইড আমদানিতে আরোপিত এন্টি-ডাম্পিং ট্যাক্স প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তানের বাজারে ডিউটি ফ্রি ১ কোটি কেজি চা রপ্তানির পরিকল্পনা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্বাক্ষর করার বিষয়েও আলোচনা চলছে।

বাণিজ্য সচিবের মতে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব। পাকিস্তান থেকে এখনো বাংলাদেশের আমদানি বেশি, রপ্তানি কম, যা সমতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাংগাল, এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি ও সহকারী।

 

ভোরের আকাশ/হ.র

বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন: