শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দর–কষাকষি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষের কার্যালয়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই দর-কষাকষি চূড়ান্ত হলেই প্রয়োজনীয় অনুমোদন শেষে কয়েক দিনের মধ্যে চুক্তি হওয়ার কথা। সই হওয়ার অপেক্ষায় থাকা এই চুক্তির বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা।

কর্মবিরতি কর্মসূচির কারণে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো প্রায় আট ঘণ্টা অচলাবস্থা ছিল বন্দরে। কর্মসূচির কারণে আট ঘণ্টা বন্দরের জেনারেল কার্গো বার্থ বা জিসিবিতে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এ ছাড়া চিটাগং কনটেইনার টার্মিনাল ও নিউমুরিং কনটেইনার টার্মিনালেও কার্যক্রম ব্যাহত হয়।

এ নিয়ে টানা দুই দিন ৮ ঘণ্টা করে ১৬ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল বিকেল চারটার দিকে কর্মবিরতি কর্মসূচি শেষ হলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো এবং খালাসের কার্যক্রম শুরু হয়।

এদিকে বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়াও শুরু করেছে। গতকাল পৃথক দুটি আদেশে ১২ কর্মচারীকে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল ও কমলাপুর কনটেইনার ডিপোতে বদলি করা হয়েছে। এ নিয়ে শনি ও রোববার—দুই দিনে ১৬ কর্মচারীকে বদলি করা হলো। তবে বদলির আদেশে জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে তাঁদের বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও আন্দোলনকারীরা বলছেন, আন্দোলন নস্যাৎ করতে এই বদলি করছে কর্তৃপক্ষ।

ইজারাপ্রক্রিয়া বাতিল এবং কর্মচারীদের বদলির প্রতিবাদে আজ সোমবার আবারও সকাল আটটা থেকে আট ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তবে এবার বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিবর্তে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের’ ব্যানারে এই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। বিএনপিপন্থী শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর এই সংগ্রাম পরিষদের সমন্বয়ক হিসেবে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করার কথা জানান।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, ‘আন্দোলন করার কারণে বন্দর কর্তৃপক্ষ একের পর এক কর্মচারীদের বদলি করছে। ইজারাপ্রক্রিয়া বাতিল এবং বদলির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। প্রতিবাদে আজ সোমবারও কর্মবিরতি চলবে।’

গতকাল দুপুরে বন্দর ভবনের সামনে বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিউমুরিং টার্মিনালের চুক্তি নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এই (চুক্তি) কার্যক্রমটি সরকারের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) মাধ্যমে পিপিপি নির্দেশিকা অনুসরণ করে হচ্ছে। এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর-সংক্রান্ত কোনো খবর নেই। চুক্তি স্বাক্ষরের আগে আন্দোলন ও কর্মসূচি শুরু করা ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ছে।

 ভোরের আকাশ/আ.র

চট্টগ্রাম বন্দর

শেয়ার করুন: