শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টি ও সরবরাহ সংকটে সবজির বাজার অস্থির , মরিচের কেজি ২০০ টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। ভালো মানের কাঁচামরিচের দাম উঠেছে ২০০ টাকা কেজিতে। শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে অনেক সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। পাশাপাশি সবজিবাহী ট্রাক রাজধানীতে পৌঁছাতে দেরি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে।

রাজধানীর বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা দরে। করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগেও এসব সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে লাউয়ের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁচামরিচের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কয়েক দিন আগে যেখানে প্রতি কেজি কাঁচামরিচ ১২০ টাকায় পাওয়া যেত, বর্তমানে সাধারণ মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। ভালো মানের কাঁচামরিচের দাম উঠেছে ২০০ টাকা কেজিতে।

আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অন্যদিকে গাজরের দাম রয়েছে ১৬০ টাকা কেজি।

রাজধানীর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে। পাশাপাশি অনেক অঞ্চলে ক্ষেতের ক্ষতির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে দাম কমতে পারে।

ক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা আরও কঠিন হয়ে পড়েছে।

সবজি, মরিচ

শেয়ার করুন: