শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের নামে মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জনপ্রিয় তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়সহ তার কয়েকজন বাউন্সারের বিরুদ্ধে মামলা হয়েছে।  পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযোগে বলা হয়েছে—গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে অনুষ্ঠিত টিভিকে জনসভায় বিজয়ের বাউন্সাররা শরৎ কুমারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সেদিন সুপারস্টারকে একনজর দেখতে লাখো মানুষ ভিড় করেছিলেন। ভিড়ের মধ্যে কয়েকজন হঠাৎ র‍্যাম্পে ওঠে পড়েন। তখন বিজয়ের দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন বলে অভিযোগ ওঠে। শরৎ কুমার দাবি করেছেন, এই ধাক্কাধাক্কির সময় তাকেও মঞ্চ থেকে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৯ (২), ২৯৬ (বি) এবং ১১৫ (আই) ধারায় মামলা হয়েছে। বিজয়সহ আরো ১০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে।

বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেছেন, সমাবেশে মানুষের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা থেকেই বোঝা যায় বিজয় কেমন নেতা। যারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তাকে দেখতে এসেছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকে।

ভোরের আকাশ/এসএইচ

মামলাথালাপাতি বিজয়

শেয়ার করুন: