পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে সে রাজ্যের ২৩টি জেলা। প্রায় ৫০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে পাশাপাশি হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ও ফসলি জমি হারিয়েছে। এই কঠিন সময়ে বলিউডের তারকারা বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বলিউড বাদশা শাহরুখ খান।
শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন পাঞ্জাবের বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তারা অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুরের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এনজিও ভয়েস অফ অমৃতসরের সহযোগিতায় বন্যার্ত পরিবারগুলোর জন্য জরুরি সামগ্রী সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ওষুধ, স্যানিটেশন সামগ্রী, খাদ্যদ্রব্য, মশারী, ত্রিপল, এবং বিছানা।
জানা গেল, শাহরুখ খানের পক্ষে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের একাধিক বন্যাকবলিত অঞ্চলের ১৫০০ পরিবারের কাছে। কিং খানের ‘মীর ফাউন্ডেশনে’র প্রতিশ্রুতি, বন্যার্ত পরিবারগুলোকে পুণরায় মাথার ওপর ছাদ গড়ে দিতে সাহায্য করা হবে।
চলতি মাসের শুরুতে শাহরুখ খান টুইটারে পাঞ্জাবের হৃদয়বিদারক পরিস্থিতি নিয়ে একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘পাঞ্জাবের এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রাণের জন্য আমার হৃদয় ব্যথিত। প্রার্থনা ও শক্তি পাঠাচ্ছ, পাঞ্জাবের আত্মা কখনও ভাঙবে না, সৃষ্টকর্তা তাদের আশীর্বাদ করুন।
ভোরের আকাশ/তা.কা