শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দর্শকের হৃদয় ছুঁয়েছে জোভান-তটিনীর নতুন নাটক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রুবেল হাসান পরিচালিত ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নাটক ‘তোর মায়ায়’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েন, প্রেমিকযুগল আহান ও আদিয়ার মানসিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং তাদের নেওয়া এক ভয়াবহ সিদ্ধান্তের করুণ পরিণতিকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির গল্প।

গত রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন এই জুটি।

নাটকটি দেখে দর্শকরা জোভান ও তটিনীর অভিনয়ের দারুণ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ভালো করছেন জোভান-তটিনি এবং তাদের জুটি ও অভিনয় সত্যিই সুন্দর। ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকরা নিজেদের আবেগ প্রকাশ করে জানিয়েছেন, নাটকের শেষটা দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারেননি এবং সত্যিই গল্পটা অসাধারণ ছিল।

একজন দর্শক দীর্ঘ মন্তব্য করে লিখেছেন, মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা কৌতূহল আর না বলা অনুভূতিগুলো ধীরে ধীরে গন্তব্য খুঁজে পেতে চলেছে এবং এই নাটকটি তার কাছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এক টুকরো আনন্দের মতো। আরেক দর্শক আবেগতাড়িত হয়ে জানান, নাটকের শেষে এমন পরিণতি দেখে তিনি কান্না আটকাতে পারেননি এবং তার মতে তটিনী ও জোভান এই নাটকের সেরা জুটি।

এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছিল এই জুটির আরেকটি আলোচিত কাজ ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির প্রথম কিস্তি গত বছর ঈদে মুক্তি পেয়ে ৫ কোটি ভিউ ছাড়িয়েছিল। এবার এর দ্বিতীয় কিস্তি আগেরটির রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুন

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, যাচ্ছে বিদেশেও

সিনেমাওয়ালা প্রযোজিত তারকাবহুল এই নাটকে জোভান-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, দিলারা জামানসহ আরও অনেকে।

এবার ঈদ বিশেষ মুক্তি পাওয়া ভিন্নধর্মী গল্পের এই দুটি নাটকে জোভান-তটিনী জুটির এমন সাবলীল অভিনয় দেখে দর্শক একবাক্যে স্বীকার করছেন, অভিনয়ে নিজেদের দারুণভাবে প্রমাণ করছেন তারা।

ভোরের আকাশ/জেআ

জোভানতানজিম সাইয়ারা তটিনীইউটিউববিনোদন খবরঈদের নাটক

শেয়ার করুন: