শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, যাচ্ছে বিদেশেও

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, যাচ্ছে বিদেশেও
দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, যাচ্ছে বিদেশেও

জেলাজুড়ে ঐতিহ্যবাহী বেদানা ও মাদ্রাজি লিচু কেনাবেচার ধুম পড়েছে। কালিতলা নিউ মার্কেট এবং গোর-এ শহীদ ময়দানের দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকার লিচু বেচাকেনা হচ্ছে। এখানকার উৎপাদিত ২০ ভাগ লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি ৮০ ভাগ চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এমনকি জিআই স্বীকৃতিপ্রাপ্ত দিনাজপুরের বেদানা লিচু গত বছরের মতো এবারও ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানির প্রস্তুতি চলছে।

বাজার দর অনুযায়ী, বর্তমানে প্রতি শত মাদ্রাজি লিচু ৩০০-৪০০ টাকা, বেদানা ৫০০-৭০০ টাকা এবং চায়না-৩ লিচু ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের কারণে মাদ্রাজি লিচুর সরবরাহ কম এবং ঢাকার পাইকারদের আধিক্যের কারণে বাজারে দাম কিছুটা চড়া। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতনদের উপহার পাঠানোর জন্য সরাসরি মাছিমপুর, বিরলসহ বিভিন্ন বাগান থেকে লিচু সংগ্রহ করছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে ৯,৭৯৮টি গাছের বিপরীতে এবার ৩৪,৬২৮ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান আশা প্রকাশ করে বলেন, প্রতিদিন এই বাজারগুলো থেকে আড়াই থেকে তিন কোটি টাকার লিচু লেনদেন হচ্ছে, যা দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপর্ণ অবদান রাখছে।


ভোরের আকাশ/ইউএম

লিচুর বাজার দিনাজপুর

শেয়ার করুন: