শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৭ বছর পর মিশরের গিজায় গাইবেন শাকিরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের বিরতির পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছেন লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই বিখ্যাত স্থানে সুরের জাদু ছড়াবেন তিনি। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে শেষবারের মতো দর্শকদের সামনে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যে নিয়ে এসে দারুণ সব কনসার্ট উপহার দিয়েছে।

চলতি বছর শাকিরা তার নতুন অ্যালবাম ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ইরা বা অধ্যায় নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গন কাঁপানো এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।

আরও পড়ুন

হালুয়াঘাটে চায়না দুয়ারি জাল জব্দ, আটক ১

তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার। সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে জায়গা করে নিয়েছে তার নতুন গান ‘দাই দাই’। মিশরে নিজের এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ শাকিরা।

এক বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’ পপ-মিউজিকের এই রানীর আগমনকে কেন্দ্র করে এখনই মিশরের সাধারণ দর্শক এবং বিশ্বজুড়ে থাকা তার ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।

ভোরের আকাশ/জেআ

মিশরপপ তারকা শাকিরা

শেয়ার করুন: