শীতের আমেজে নতুন ছবিতে হাস্যোজ্জ্বল পরীমনি

শীতের আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। ছবিগুলোতে সাদা ও নীল রঙের পোশাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘Winter’ শিরোনামে একটি অ্যালবামে তিনটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Smile!’ সঙ্গে দিয়েছেন কয়েকটি ভালোবাসার ইমোজি।

প্রকাশিত ছবিগুলোতে খোলা পরিবেশে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। একটি ছবিতে দুই হাত উঁচু করে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। অন্য ছবিগুলোতেও তাঁর প্রাণবন্ত উপস্থিতি চোখে পড়ে।
পরীমনির নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শীতের আবহে তাঁর এই হাসিমাখা মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
ভোরের আকাশ/জেআ