শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই নতুন সিনেমার কাজে ব্যস্ত শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শাকিব। দীর্ঘ এই সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজও করেছেন তিনি। সব কাজ শেষ করে দুই মাস পর দেশে ফিরলেন এই অভিনেতা।

দেশে ফিরেই অবশ্য বিশ্রামে যাওয়ার সুযোগ নেই শাকিবের। সামনে রয়েছে একাধিক সিনেমার কাজ। প্রথমে ‘সোলজার’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামী সপ্তাহে সিনেমাটির কয়েকটি দৃশ্যের কাজ শেষ করবেন তিনি।

‘সোলজার’র কাজ শেষ হলেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন সিনেমাটিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তি করেন এই তারকা।

নতুন সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ রয়েছে। কারণ ‘সোলজার’র কাজ শেষ হওয়ার পরই নতুন ছবির সেটে দেখা যাবে শাকিবকে।

এদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থান করা শাকিব খানের জন্য নতুন কিছু নয়। সিনেমার কাজ ও ব্যক্তিগত প্রয়োজনে নিয়মিতই দেশটিতে যাতায়াত করেন তিনি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের একটি নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে হয় তাকে।

আরও পড়ুন

নারীদের স্বাবলম্বী করতে যুগোপযোগী প্রশিক্ষণের উদ্যোগ

এবারের সফরেও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব। তবে দেশে ফিরেই আবারও সিনেমার ব্যস্ততায় ঢুকে পড়ছেন তিনি।

সব মিলিয়ে শাকিব খানের সামনে এখন বেশ ব্যস্ত সময়। একদিকে ‘সোলজার’র বাকি কাজ, অন্যদিকে নতুন সিনেমার শুটিং পরপর দুই সিনেমার কাজে ব্যস্ত থাকবেন ঢালিউডের এই তারকা।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডঅভিনেতাশাকিব খান

শেয়ার করুন: