শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাশুড়ির বানানো তেলেই চুলের যত্ন নেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেট দুনিয়ায় আবারও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের লম্বা, ঘন ও উজ্জ্বল চুল নিয়ে  আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে কিছুটা সময় আলোচনার আড়ালে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পারিবারিক কিছু ছবি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্বামী ভিকি কৌশল ও সন্তানকে নিয়ে তোলা সেই মুহূর্তগুলোর পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে ক্যাটরিনার স্বাস্থ্যোজ্জ্বল, ঘন ও ঝলমলে চুল, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

অনেকেই তার এই চুলের রহস্য জানতে চাইলেও ক্যাটরিনা জানিয়েছেন, এর পেছনে কোনো দামি পার্লার ট্রিটমেন্ট নয়। বরং শাশুড়ির হাতে তৈরি এক ঘরোয়া বিশেষ তেলই তার চুলের যত্নে বড় ভূমিকা রাখে। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি এই ঘরোয়া উপায়ের কথা প্রকাশ করেন।

উপকরণ ও প্রস্তুত প্রণালী 

ক্যাটরিনার শাশুড়ির তৈরি এই বিশেষ তেলে থাকে কয়েকটি প্রাকৃতিক উপাদান। এর মধ্যে রয়েছে পেঁয়াজের রস, যা চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি থাকে আমলকি, যা ভিটামিন সি সমৃদ্ধ এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে ও স্ক্যাল্পের পুষ্টি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

আম্মুর শাড়িতে মায়ের মায়া, স্মৃতির ছোঁয়া—সাদিয়া আইমান

এছাড়া এই তেলে ব্যবহৃত হয় অ্যাভোকাডো, যা চুলের রুক্ষতা দূর করে এবং স্ক্যাল্পকে আর্দ্র ও নরম রাখতে সাহায্য করে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে লোহার পাত্রে দীর্ঘ সময় ধরে হালকা আঁচে ফুটিয়ে এই তেল তৈরি করা হয়। লোহার পাত্রে তৈরি হওয়ায় তেলের পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়।

তবে ক্যাটরিনা শুধু এই তেলের ওপরই নির্ভর করেন না। তিনি জানিয়েছেন, দৈনন্দিন জীবনে তিনি খুবই সাধারণ রুটিন মেনে চলেন। সংবেদনশীল ত্বকের কারণে তিনি ভারী কেমিক্যাল প্রোডাক্ট বা বেশি মেকআপ এড়িয়ে চলেন, যা তার চুল ও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রীক্যাটরিনা কাইফচুলের যত্নভিকি কৌশল

শেয়ার করুন: