শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুরিয়া–তৃষার ‘কারুপ্পু’ বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সুরিয়া–তৃষার ‘কারুপ্পু’ বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি
সুরিয়া–তৃষার ‘কারুপ্পু’ বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান ব্যক্তিজীবন ও অভিনয়—দুই ক্ষেত্রেই প্রায়ই আলোচনায় থাকেন। থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এবার তার অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তা পাচ্ছে। 

পরিচালক আরজে বালাজি নির্মিত ‘কারুপ্পু’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই তামিলনাডুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী এর মোট আয় ইতিমধ্যে ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

তামিলনাডুর পরিবেশক শক্তিভেলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, এটি তার পরিবেশনা জীবনের এক ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, ‘কারুপ্পু তামিলনাডু বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে—এটি আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়, অত্যন্ত আবেগ ও গর্বের মুহূর্ত।’

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ‘কারুপ্পু’র নিট আয় ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি। অষ্টম দিনে দেশীয় আয় দাঁড়ায় ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে। এর বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। পাশাপাশি তেলেগু ভাষায় ‘বীরভদ্রুডু’ নামেও ছবিটি ভালো ব্যবসা করছে।

বিদেশি বাজার থেকেও ছবিটি প্রায় ৬০ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘কারুপ্পু’র মোট আয় দাঁড়িয়েছে ২০০ কোটি ৮৬ লাখ রুপিতে। এই সাফল্যের মাধ্যমে গত ৯ মাসে তামিলনাডুতে ১০০ কোটির বেশি আয় করা প্রথম তামিল সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে ‘কারুপ্পু’।

এর আগে এই রেকর্ড গড়েছিল লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘কুলি’। ২০২৫ সালের আগস্টে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি ভারতে ২৮৫ কোটির বেশি এবং বিশ্বব্যাপী প্রায় ৫১৮ কোটি রুপি আয় করেছিল।

আরও পড়ুন

প্রত্যাখ্যান থেকে সাফল্যে বিদ্যা বালান

‘কারুপ্পু’র চিত্রনাট্য লিখেছেন আর জে বালাজি নিজেই। তার সঙ্গে ছিলেন রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি এস গোপি কৃষ্ণন এবং করণ অরবিন্দ কুমার।

ড্রিম ওয়ারিয়র পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে সুরিয়া ও তৃষা কৃষ্ণানের পাশাপাশি অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিত রেড্ডি। সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাংকার।

ভোরের আকাশ/সু.পা

তামিল সিনেমা

শেয়ার করুন: