শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এটা আমাদেরই গল্প’র আবেগের ঝড়ে দর্শক হ্রদয়ে রক্তক্ষরণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেষের দিকে এসে আরও বেশি আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প। নাটকটির ৪৯তম পর্বে এমন এক আবেগঘন ঘটনা দেখানো হয়েছে, যা দর্শকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এই পর্বে ফাহাদ (ইরফান সাজ্জাদ) এবং সামির (খায়রুল বাসার)-এর বাবার মৃত্যুর দৃশ্য তুলে ধরা হয়, যা গল্পের মোড়কে এক করুণ বাস্তবতা এনে দেয়। মুহূর্তটি এতটাই আবেগপ্রবণ ছিল যে অনেক দর্শক চোখের পানি ধরে রাখতে পারেননি।

সম্প্রচারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই লিখেছেন, “এভাবে কাঁদালেন কেন?”, আবার কেউ বলেন, “চোখে পানি এসে গেছে বুঝতেই পারিনি।” দর্শকদের মতে, এটি নাটকের অন্যতম আবেগঘন পর্ব। শুধু আবেগেই নয়, ভিউয়ারশিপেও রেকর্ড গড়েছে এই এপিসোড। ইউটিউবে প্রকাশের মাত্র ৪৯ মিনিটের মধ্যেই এটি মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল-টাইম ভিউ পৌঁছে যায় ২ মিলিয়নে।

আরও পড়ুন

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, ৫ দিনে আয় ২ হাজার কোটি

ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু এবং ইসরাতসহ অনেকে। জানা গেছে, ধারাবাহিকটি ৫২ পর্বে শেষ হবে। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড, যার দৈর্ঘ্য হবে প্রায় দেড় ঘণ্টা। দর্শকদের চাহিদা থাকলেও টেলিভিশনের সময়সীমা ও স্পন্সর সীমাবদ্ধতার কারণে আগের পর্বগুলো বাড়ানো সম্ভব হয়নি।

পারিবারিক সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের টানাপোড়েনের গল্প তুলে ধরে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে। কমে যাওয়া পারিবারিক নাটকের ধারার মধ্যেও এটি পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এ প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি। পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে প্রতিটি পর্ব, যেখানে সমান জনপ্রিয়তা পাচ্ছে নাটকটি।

ভোরের আকাশ/সু.পা

এটা আমাদেরই গল্প

শেয়ার করুন: