শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনুসন্ধানী গল্পে অপূর্ব ও ইয়াশ : আসছে ‘হেডলাইন’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান নেমেছেন রহস্য, রোমাঞ্চ আর খবরের কাগজের আড়ালে লুকিয়ে থাকা এক গোপন সত্যের অনুসন্ধানে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘হেডলাইন’। পরিচালক সালেহ সোবহান অনীমের নির্মাণে আগামী ২৫ জুন বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির একটি নজরকাড়া পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পোস্টারে দেখা যায়, ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরে হাজির হয়েছেন অপূর্ব ও ইয়াশ রোহান।

তাদের চোখেমুখে দেখা যায় গভীর তীক্ষ্ণতা ও চাপা থাকা কোনো চাঞ্চল্যকর ঘটনার অনুসন্ধানের আকাঙ্ক্ষা। চারপাশে ছড়িয়ে থাকা পুরনো খবরের কাগজের ভিজ্যুয়াল মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানী গল্পের ইঙ্গিত দেয়। তবে কোন ‘হেডলাইন’ খুঁজে বের করার মিশনে তারা নামছেন, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৫ জুন পর্যন্ত।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, “নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি, সেই ধরনের গল্পই দর্শকদের জন্য তৈরি করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।”

আরও পড়ুন

শাকিব-বুবলীকে ঘিরে নতুন গুঞ্জন

সাকিব আর খান বলেন, “আমাদের সবসময়ই চেষ্টা থাকে দর্শকদের সামনে এমন কনটেন্ট আনা, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। ‘হেডলাইন’ তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং চিত্রনাট্যের শক্তি দর্শকদের দীর্ঘ সময় ধরে পর্দায় ধরে রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

আগামী ২৫ জুন থেকে সিরিজটি শুধু হইচই অ্যাপেই দেখা যাবে। সিরিজটি নিয়ে নিয়মিত আপডেট পাওয়া যাবে প্ল্যাটফর্মটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে। তারকাবহুল এই সিরিজে অপূর্ব ও ইয়াশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যাসহ আরও অনেকে।

ভোরের আকাশ/সু.পা

অভিনেতা অপূর্ব ও ইয়াশ

শেয়ার করুন: