শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিব-বুবলীকে ঘিরে নতুন গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খানের একটি পোস্টের পর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে বুবলীর মা হওয়ার গুঞ্জন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি আবারও সন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান?

শাকিব খান ও বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক ও ভক্তদের আগ্রহ রয়েছে। তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তারা। গত বছর যুক্তরাষ্ট্র সফরে শাকিব খানকে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা যায়। এরপর কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে বুবলীকে ঘিরে নতুন করে মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লেখেন, “মাশাআল্লাহ! তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী। অভিনন্দন, তোমার মেয়ে হয়েছে শুনে অনেক খুশি।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। যদিও বিষয়টি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যমে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ হয়নি।

তবে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম এ গুঞ্জনকে কেন্দ্র করে প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনের শিরোনামে প্রশ্ন তোলা হয়, ‘তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা হলেন বুবলী, এ বার কন্যা না কি পুত্র এল তাদের সংসারে?’

একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ও। তবে উভয় গণমাধ্যমই জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে শাকিব খান ও বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একইভাবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বুবলীর বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

আরও পড়ুন

মিথিলার সাফল্যে মুগ্ধ মাহি

এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত শাকিব খান কিংবা শবনম বুবলীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে গুঞ্জনের সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে।

সংশ্লিষ্টদের মতে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত বিষয়টি কেবল সামাজিক মাধ্যমভিত্তিক আলোচনা ও গুঞ্জন হিসেবেই বিবেচিত হওয়া উচিত।

ভোরের আকাশ/সু.পা

সাবিক-বুবলি

শেয়ার করুন: