শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাট্যাঙ্গনে অবদানের স্বীকৃতি, সম্মাননা পাচ্ছেন জলি ও বায়েজিদ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেড় দশকের বেশি সময় ধরে ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও ‘পদাতিক’ নাট্যদলের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ শুরু হচ্ছে এবারের উৎসব, চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে ছয় নাট্যদলের ছয়টি নাটক মঞ্চস্থ হবে।

প্রতি বছরই এই উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এবার সেই সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্যজন কামাল বায়েজিদ। উৎসবের দ্বিতীয় দিন (আগামীকাল) তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করা হবে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’-এর। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং নাট্যজন মামুনুর রশীদ। এরপর প্রদর্শিত হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’, নির্দেশনা ও তত্ত্বাবধানে কামাল আহমেদ।

আরও পড়ুন

মুক্তির পর কত আয় করল ‘ককটেল ২’?

শুক্রবার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, সাইফুল হক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু। এদিন মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, পরিকল্পনা ও নির্দেশনায় সুদীপ চক্রবর্তী।

উৎসবের প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক পর্ব ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এতে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হবে নাট্য প্রদর্শনী। ২৭ জুন মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, নির্দেশনায় অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল মঞ্চায়ন করবে ‘সুড়ঙ্গ’, নির্দেশনায় মিন্টু সরদার। ২৯ জুন থাকবে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের ‘জালালউদ্দিন রুমী’, নির্দেশনায় সুজন মাহবুব। সমাপনী দিন ৩০ জুন প্রদর্শিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘বিধিবাম’।

ভোরের আকাশ/জেআ

নাট্যোৎসববাংলাদেশথিয়েটার

শেয়ার করুন: