শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

নিশো-তমা-চঞ্চলকে নিয়ে ভিকি জাহেদের নতুন চ্যালেঞ্জ ‘খলনায়ক’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার লক্ষ্য নিয়ে একের পর এক মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো আলোচিত প্রজেক্টের পর এবার বড় পর্দায় নতুন সিনেমা ‘খলনায়ক’ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। সিনেমার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নারীপ্রধান চরিত্রে থাকছেন তমা মির্জা।

এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান ও সেন্টুসহ একঝাঁক জ্যেষ্ঠ ও গুণী শিল্পী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। প্রোডাকশন ডিজাইন ও আর্ট ডিরেকশনে কাজ করছেন ভারতের শিল্প নির্দেশক শিবাজী পাল। প্রযোজনা সংস্থার প্রত্যাশা, তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতায় সিনেমাটিতে আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও ভিজ্যুয়াল উপস্থাপনা ফুটে উঠবে।

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়; এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক ভিন্নতা পাবেন। নিশো ও চঞ্চলের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করা তাঁর জন্য রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘খলনায়ক’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারকাবহুল অভিনয়শিল্পী ও দক্ষ কারিগরি দলের সমন্বয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের মন জয় করবে বলে তিনি আশাবাদী।

আফরান নিশো জানান, ভিকি জাহেদের গল্প বলার ধরন অন্যদের চেয়ে আলাদা। চিত্রনাট্য শোনার পর তাঁর কাছে সিনেমাটিকে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ক্যানভাস বলে মনে হয়েছে। অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, সিনেমাটির জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্র তাঁকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে সবসময় উপভোগ্য।

আরও পড়ুন

আড়াই বছরেই তবলা বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা সিনেমাপ্রেমীদের বিশ্বমানের সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিতে চান তাঁরা।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও প্রচারসামগ্রী প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: