শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ঈদ ‘আনন্দমেলায়’ একসঙ্গে রুনা লায়লা ও বেবী নাজনীন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় দেশের দুই বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন। অনুষ্ঠানে ক্যারিয়ারের জনপ্রিয় দুটি কালজয়ী গান তারা পরিবেশন করবেন। রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে শ্রোতাপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, অন্যদিকে বেবী নাজনীন গাইবেন তার বহুল জনপ্রিয় গান ‘কাল সারারাত ছিল স্বপনেরো রাত’।

‘আনন্দমেলা’ দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে আছে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানের প্রতিটি পর্ব  এবারও সাজানো হয়েছে ভিন্নধর্মী আয়োজন দিয়ে। এর আগে এই অনুষ্ঠানে দুই শিল্পী আলাদাভাবে অংশ নিলেও এবারই প্রথম তাদের এক সঙ্গে দেখা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

রুনা লায়লা বলেন, ‘উৎসব ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গাওয়া।’ যা অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তার বিশ্বাস।

ব্ল্যাক ডায়মণ্ড খ্যাত বেবী নাজনীন বলেন, “যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুণতে থাকে, সেখানে নিজের সেরা গানটি দিয়েই দর্শকদের মন জয় করতে হয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। কারণ এ গানের আবেদন, সৃষ্টির এত বছর পরও এতটুকু ম্লান হয়নি। আশা করছি, এ গানসহ বিটিভির এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব দর্শক মনে ছাপ ফেলবে।”

আরও পড়ুন

কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

এবারের ‘আনন্দমেলা’য় শুধু গান নয়, থাকছে নৃত্য, নাট্যাংশ, বিশেষ পরিবেশনাসহ নানা আয়োজন। জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ তার নাচের দল নিয়ে অংশ নিয়েছেন একটি বিশেষ পরিবেশনায়। পাশাপাশি আরেকটি নৃত্যে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূরকে।

এ ছাড়া ফেরদৌস ওয়াহিদ আশির দশকের জনপ্রিয় পপসংগীত এমন একটা মা দেনা নতুনভাবে পরিবেশন করবেন। অনুষ্ঠানে পরীমনিসহ বিভিন্ন পর্বে আরও একাধিক তারকা অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফরান নিশো। ঈদুল আজহার প্রথম দিন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ এ আয়োজন।

ভোরের আকাশ/সু.পা

বিটিভি’র আনন্দমেলা

শেয়ার করুন: