শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভাইরাল ভিডিও ও ‘বান্ধবী’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা-সমালোচনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। ভিডিওতে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায় তাকে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’—সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। এরপর থেকেই ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়।

এ প্রসঙ্গে পূর্ণিমা হাস্যরসের সঙ্গে বলেন, “ভিডিওটা আমি নিজেই পোস্ট করেছি। পরে আবার আমার বান্ধবীদের সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও শেয়ার করেছি। আমি তো কিছু বানাইনি, বান্ধবী আপনারাই বানিয়েছেন।” তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যেও হাসির রোল পড়ে।

অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের একটি দিকও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, অবসর পেলেই একটি নির্দিষ্ট রিসোর্টে সময় কাটাতে ভালোবাসেন। সেখানে সুস্বাদু খাবার উপভোগের পাশাপাশি রান্নাঘরে গিয়ে খাবার তৈরির পুরো প্রক্রিয়াও আগ্রহ নিয়ে দেখেন।

আরও পড়ুন

সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঙ্গনার প্রতিক্রিয়া

পূর্ণিমার ভাষায়, “আমি একটি রিসোর্টে প্রায়ই যাই। সেখানে দারুণ রান্না হয়। খেতে যেমন ভালো লাগে, তেমনি রান্না কীভাবে হচ্ছে সেটাও দেখতে পছন্দ করি। কিচেনে গিয়ে কখনো শসা বা লেবু কেটে দিই। ওরা খুব আন্তরিকভাবে আমাকে আপন করে নেয়।”

ভাইরাল ভিডিও নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নিজের বক্তব্য দিয়ে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

ভোরের আকাশ/জেআ

সামাজিক যোগাযোগমাধ্যমচিত্রনায়িকা পূর্ণিমাঢালিউড

শেয়ার করুন: