শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঙ্গনার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত পর্দায় সাহসী ও আপসহীন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে এবার বাস্তব জীবনের এক ঘটনায় সহকর্মীদের সঙ্গে চরম উৎকণ্ঠার মুখোমুখি হয়েছেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিক্ষোভ ও সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার ঘটনার পর সংসদ চত্বরে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভবনের ভেতরে থাকা অন্যান্য সাংসদদের মতো কঙ্গনাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবারে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় 'সিজেপি'। হাজার দশেক শিক্ষার্থী ও সমর্থক সেখানে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে।

তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।

সে সময় সংসদের ভেতরে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা অবস্থান করছিলেন। ভেতরে নিরাপত্তারক্ষীদের দৌড়াদৌড়ি এবং বাইরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন

আইনি জটিলতায় ওয়ার্নার, অধিনায়কত্ব হারানোর ঝুঁকি

সংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’

সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

ভোরের আকাশ/জেআ

বিজেপি সরকারবিজেপিবলিউডকঙ্গনা রানাওয়াত

শেয়ার করুন: