শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাধারণ কলাকুশলীদের দুর্ভোগ নিয়ে সরব অনির্বাণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য টলিউডের প্রভাবশালী সংগঠন ফেডারেশনের সাবেক সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে নিজের অবস্থান ও মতামত প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার এক চলচ্চিত্র অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই অরাজকতায় তার নিজের চেয়ে ইন্ডাস্ট্রির সাধারণ কলাকুশলীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ । পরে আদালত তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

টলিউডের চলমান পরিস্থিতি নিয়ে অনির্বাণ ভট্টাচার্য জানান, ইন্ডাস্ট্রির এই সংকটের বিরুদ্ধে তারা আগে থেকেই সোচ্চার ছিলেন। বলেন, আমি ইন্ডাস্ট্রির আলো ঝলমলে জগতের মানুষ, গ্ল্যামার ওয়ার্ল্ডে আমার যাতায়াত। কিন্তু তুলনামূলক যারা কম আলোর দিকে থাকেন, যেমন আমাদের কলাকুশলীরা, তারা উপার্জনের জন্য পুরোপুরি এই ইন্ডাস্ট্রির ওপরই নির্ভরশীল। নানা অনিশ্চয়তার মধ্যে থাকা এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভুগেছেন।

স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমেও একটি প্রতীকী গানের ভিডিও প্রকাশ করে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে একক আধিপত্য বিস্তার, অনিয়ম ও সাধারণ কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ ছিল।

আরও পড়ুন

রহস্যময় বার্তায় কী বোঝাতে চাইলেন মিষ্টি জান্নাত?

২০২৫ সালে ফেডারেশনের বৈষম্যের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা দায়ের করার পর অনির্বাণ ভট্টাচার্যের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর জেরে গত বছর একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তিনি কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন এবং তার অভিনীত ও পরিচালিত বেশ কিছু সিনেমার মুক্তি আটকে দেওয়া হয়।

টলিউডের অনেক তারকা ফেডারেশনের শর্ত মেনে ক্ষমা চাইলেও অনির্বাণ কোনো আপস করেননি। অবশেষে এক মেকআপ আর্টিস্টের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

ভোরের আকাশ/জেআ

টলিউডবিনোদন সংবাদঅনির্বাণ ভট্টাচার্য

শেয়ার করুন: