শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর উদ্যম এখনো অটুট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘অ্যাংরি ইয়াং ম্যান’ পরিচয়টি যেন এখনো তার সঙ্গে মানিয়ে যায়। অনেক তরুণের চেয়েও বেশি উদ্যম নিয়ে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি অমিতাভ বচ্চন, বয়স এখন ৮৩।  আবারও প্রমাণ করলেন, কাজের প্রতি তার নিষ্ঠা ও স্পৃহা আজও অটুট।

বিগ বি জানিয়েছেন, সম্প্রতি এক দিনে তিনি ১২টি ছবির শুটিং করেছেন। যদিও সেগুলো স্বল্পদৈর্ঘ্য ছবি, তবুও বিষয়টি চাট্টেখানি কথা তো নয়। বচ্চন জানান, শুধু ১২টি ছবিই নয়, সেদিন আরও দুটি স্টিল (স্থিরচিত্র) শুটিংও করেছেন তিনি।

শুক্রবার দিনভর এমনই ব্যস্ততায় কেটেছিল অমিতাভের। মধ্যরাতে বাড়িতে ফিরে আবার সক্রিয় হন ভ্লগে। সেখানেই বিষয়টি তুলে ধরেন ‘দিওয়ার’ অভিনেতা। অমিতাভ লেখেন, ‘কাজ তো কাজই, কাজ তো কাজই, কাজ তো কাজই। আজ (শুক্রবার) ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, আর দুটি স্টিল শ্যুট। এখন আবার তোমাদের সঙ্গে কাজ (আড্ডা) করছি।’

তবে শুটিং বা অভিনয়ের কাজের বাইরে ভক্তদের সঙ্গে অন্তর্জালের আড্ডা ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখেন অমিতাভ। এ বিষয়ে তিনি লেখেন, ‘দেরি না করে, এই সংযোগ স্থাপনের প্রক্রিয়াটাই হলো দিনের আসল কাজ। বাকি সব তো চলতে থাকবে। এটা থামানো উচিৎ নয়।’

আরও পড়ুন

দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১

বিষয়টি জানার পর থেকে বচ্চন-চর্চায় মেতে আছেন ভক্তরা। তরুণরা বলছেন, তিনি সত্যিকার অর্থেই সবার জন্য অনুপ্রেরণা।

প্রসঙ্গত, বর্তমানে অমিতাভের হাতে পূর্ণদৈর্ঘ্য ছবির মধ্যে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় কিস্তি। এতে তার সঙ্গে আছেন প্রভাস, কমল হাসানের মতো তারকারা।

ভোরের আকাশ/জেআ

বলিউড তারকাবলিউড অভিনেতাঅমিতাভ বচ্চনবলিউডসিনেমা

শেয়ার করুন: