শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার শেষ হতে যাচ্ছে বিশেষ এক মেগা এপিসোডের মাধ্যমে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। 

পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির ইতোমধ্যে ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। মোট ৫২ পর্বে নাটকটির সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।

আরও পড়ুন

ভক্তদের চমকে দিয়ে আধ্যাত্মিক ইঙ্গিত দিলেন দিলজিৎ

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধের কারণেই শেষ পর্বটি বিশেষভাবে ‘মেগা এপিসোড’ হিসেবে উপস্থাপন করা হবে। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট হলেও শেষ পর্বটি হবে প্রায় দেড় ঘণ্টার। টেলিভিশনের সময়সীমার কারণে এতদিন দীর্ঘ পর্ব প্রচার করা সম্ভব হয়নি। তবে দর্শকদের আগ্রহ বিবেচনায় নিয়ে সমাপ্তি পর্বটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছে।

নাটকটিতে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার এবং মনিরা আক্তার মিঠু। গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি অনলাইন প্ল্যাটফর্ম ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নির্মাতার আশা, দেড় ঘণ্টার এই বিশেষ সমাপ্তি পর্বটি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়ে থাকবে।

ভোরের আকাশ/সু.পা

এটা আমাদেরই গল্প

শেয়ার করুন: