শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিংয়ে গুরুতর আহত রাহুল দেব, ভেঙেছে হাড়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন জনপ্রিয় অভিনেতা রাহুল দেব। দুর্ঘটনায় তার পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, গেল মাসের শেষের দিকে, অর্থাৎ ২২ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেতা।

শুটিংয়ে একটি উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার দৃশ্য ছিল। তবে বডি ডাবল ব্যবহার না করে নিজেই দৃশ্যটি করেন রাহুল। আর সেখানেই ঘটে বিপত্তি।
অভিনেতা বলেন, ‘বিপত্তি সেখানেই।

উঁচু থেকে লাফ দিয়ে একটি কুশনের ওপর পড়ার কথা। আমি ঠিকই লাফিয়েছি। কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। সঙ্গে সঙ্গে পা পিছলে যায়।
ঘুরে যায় বাঁ পায়ের গোড়ালি।’

দুর্ঘটনার পরপরই আঘাতের ভয়াবহতা বুঝতে পারেননি তিনি। ওই অবস্থাতেই শুটিং শেষ করেন।

আরও পড়ুন

বিশ্বকবির জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী

তবে দুই দিন পর এক্স-রে করার পর চিকিৎসক জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তাঁকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই অবস্থার মধ্যেও কিছুটা স্বস্তিতে আছেন অভিনেতা। কারণ শুটিংয়ের কাজ শেষ হওয়ায় তাঁর জন্য অন্য কাউকে ভোগান্তিতে পড়তে হয়নি বলে মনে করছেন তিনি।

ভোরের আকাশ/ এনউব

শুটিংয়ে গুরুতর আহত

শেয়ার করুন: