শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকবির জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী রবিবার খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো: ‘রবীন্দ্রনাথের কৃষি দর্শন’।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করলে, আজও তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। পল্লী সমাজের বৈষম্য দূরীকরণে তিনি নওগাঁর পতিসরে সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। 

তারা আরও বলেন, বিশ^কবি তাঁর ছেলে ও জামাতাকে পাশ্চাত্যে কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঠান এবং দেশে ফিরলে তাদেরকে শিলাইদহে আধুনিক কৃষি কাজে নিয়োজিত করেন। 

এছাড়া, তিনি বিদেশ থেকে উচ্চফলসশীল ফসলের বীজ ও আধুনিক কৃষি যন্ত্র এনে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 

বিশ্বকবিবিতান কুমার মন্ডল

শেয়ার করুন: