শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বি-টাউনে ‘গসিপ কুইন’

কারিনাকে নিয়ে অস্বস্তিতে সোহা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রচারের আলোয় থাকতে বরাবরই নাকি ভালোবাসেন অভিনেত্রী করিনা কাপুর খান। ইন্ডাস্ট্রিতেও তাঁর ব্যাপারে রয়েছে অনেক রটনা। তাঁর কাছের বন্ধুদের অনেকেই বলেছেন, ‘গসিপ কুইন’ হিসেবেও নাকি নামডাক রয়েছে করিনার। নিন্দুকেরা অবশ্য বলেন, সইফ আলি খানের পরিবারের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয়। বৌদি হিসেবে করিনা কেমন সেই বিষয়ে জানালেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।


বলিউডের আলোচনায় বারবার উঠে আসে অভিনেত্রী কারিনা কাপুরের নাম। কখনো সিনেমা, কখনো ব্যক্তিগত জীবন, আবার কখনো বন্ধুদের নিয়ে তার খোলামেলা মন্তব্যই তাকে রাখে শিরোনামে। বি-টাউনে অনেকেই তাকে ‘গসিপ কুইন’ বলে ডাকেন।

অনেকে অভিযোগ করেন, কারিনা প্রচারের আলো নিজের দিকে রাখতেই পছন্দ করেন। তিনি যেখানে মধ্যমণি নন, সেখানে নাকি থাকতেই চান না।

তবে পরিবারের ভেতরে কারিনার অন্য একটি রূপ দেখেন তার ননদ, অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, কারিনাকে নিয়ে বাইরে অনেক কথা শোনা গেলেও বৌদি হিসেবে তিনি ভিন্নরকম।


সোহা বলেন, কারিনা খোলামেলা স্বভাবের হলেও একদমই বেপরোয়া নন। ওকে নিয়ে অনেকে বলেন, সব খবর নাকি ও-ই ছড়ায়। কিন্তু আসলে কারিনা কখনোই নিজের সূত্র ফাঁস করে না। বরং ও অনেক পরিণত। কারো ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনে না।

তিনি আরও যোগ করেন, রাত দুইটায় যদি কোনো খবর জানতে হয়, আমি কারিনাকেই ফোন করি। ও তখন যতটুকু বলতে চায়, শুধু ততটুকুই বলে। কিন্তু ওর ভেতরে আরও অনেক ভালো দিক আছে, যেগুলো বাইরে থেকে বোঝা যায় না।

কারিনা কাপুর বরাবরই বি-টাউনের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে সোহা বেশ লাজুক, মিতভাষী স্বভাবের। তবু বৌদির খোলামেলা ব্যবহার তাকে মুগ্ধ করে। সোহা বলেন, আমাদের স্বভাব আলাদা হলেও আমি করিনার খোলামেলা মানসিকতাকে ভীষণ পছন্দ করি।

পর্দায় কারিনার খুব ঘনিষ্ঠ বন্ধু খুব বেশি নেই। তবে যারা কাছে আছেন, তাদের মধ্যে কেউই খুব বড় মাপের তারকা নন। অনেকেই মনে করেন এ কারণেই হয়তো কারিনাকে ‘গসিপ কুইন’ ট্যাগ দেওয়া হয়।


ভোরের আকাশ/তা.কা

কারিনাসোহাবলিউড

শেয়ার করুন: