শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাত বছরের অপেক্ষা শেষে আসছে ‘আগুন’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জাহারা মিতু অভিনীত সিনেমা ‘আগুন’। দীর্ঘ সাত বছর নানা কারণে আটকে থাকার পর দর্শকদের সামনে আসছে বহুল আলোচিত এই সিনেমাটি।

২০১৯ সালের ৫ আগস্ট প্রথম ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণ কাজ। ২০২২ সালে নতুন করে শুরু হওয়া শুটিংয়ে সিনেমার বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও সিনেমাটি আটকে যায় পোস্ট প্রোডাকশনের বিভিন্ন ধাপে।

এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারও শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন,

আরও পড়ুন

এক রহস্যময়ী নারীকে ঘিরে চর্চার কেন্দ্রে বাদশা

সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি দুর্গাপূজাতেই ‘আগুন’ মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।

দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আগুন’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও জাহারা মিতু। সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ রেবেকার মতো অভিনয়শিল্পীরা।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডশাকিব খানআগুন সিনেমাজাহারা মিতু

শেয়ার করুন: