শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কনা-অমির ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কনা-অমির ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’
কনা-অমির ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’ প্রকাশিত হয়েছে। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’—এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।

গানটি প্রকাশের পর থেকেই সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি শুনছেন শ্রোতারা। গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন সৈয়দ অমি নিজেই।

অন্যদিকে গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। লন্ডনের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। এর চিত্রগ্রহণ করেছেন আশিক মাহমুদ।

আরও পড়ুন

বেগুনি শাড়িতে মোহময়ী তাসনিয়া ফারিণ

গানটি নিয়ে গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা থেকেই ‘আমপাতা জোড়া জোড়া’ তৈরি হয়েছে। এরপর দীর্ঘ সময় নিয়ে গানটির ভয়েস রেকর্ডিং, মিক্স-মাস্টারিং এবং লন্ডনে মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করা হয়েছে। শ্রোতাদের জন্য একটি ভিন্নধর্মী ও জমকালো আয়োজন উপহার দেওয়ার চেষ্টা ছিল পুরো টিমের।

সৈয়দ অমি জানান, ঈদ উৎসবকে সামনে রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল। বড় আয়োজনে নির্মিত ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি তার আগের গানগুলোর মতোই শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

সংগীতশিল্পী কনা

শেয়ার করুন: