শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বেগুনি শাড়িতে মোহময়ী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে এবার শাড়ির ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন তিনি। ইতোমধ্যেই নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার মোহময়ী উপস্থিতি।

শাড়িতে খুব একটা দেখা যায় না ফারিণকে। সম্প্রতি ঢাকার একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিন্ন এক সাজে হাজির হন এই অভিনেত্রী। সাধারণত এমন আয়োজনে তাকে আধুনিক পোশাকে দেখা গেলেও এবার তিনি বেছে নেন ঐতিহ্যবাহী শাড়ি। আধুনিকতার সঙ্গে বাঙালি ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো সেই লুক মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ফারিণের পরা শাড়িটিও ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। সোনালি জরির পাড়যুক্ত গাঢ় বেগুনি কাতান শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের হাতা ও গলার সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে এনে দেয় রাজকীয় আভিজাত্য।

এছাড়া খোঁপা করা চুল, হালকা মেকআপ ও ঠোঁটে গ্লসি লিপস্টিক তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। গলায় পাথরের ভারী লকেটযুক্ত গয়না এবং মানানসই কানের দুল তার লুককে দিয়েছে আলাদা মাত্রা। সঙ্গে আত্মবিশ্বাসী অভিব্যক্তি যেন পুরো উপস্থিতিকেই আরও আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন

রুপার আমদানি সীমিত করল ভারত

ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকের বিভিন্ন বিনোদনভিত্তিক পেজ ও গ্রুপে তার ছবিগুলো ছড়িয়ে পড়েছে। কমেন্টে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, “শাড়িতে ফারিণকে অসাধারণ লাগছে”, আবার কেউ মন্তব্য করেছেন, “তার ফ্যাশন সেন্স সত্যিই প্রশংসার যোগ্য।”

চেনা গণ্ডির বাইরে ক্ল্যাসিক শাড়ির এই সাজে আবারও নিজেকে অনন্যভাবে উপস্থাপন করলেন তাসনিয়া ফারিণ।

ভোরের আকাশ/সু.পা

তাসনিয়া ফারিণ

শেয়ার করুন: