বোহেমিয়ান লুকে মুগ্ধতা ছড়ালেন সাবিলা নূর

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলেও সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দা পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়া এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিত নতুন নতুন লুকে ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কাড়েন তিনি।
সম্প্রতি নিজের কিছু নতুন ছবি প্রকাশ করেছেন সাবিলা নূর। সেখানে তাকে দেখা গেছে বোহেমিয়ান পেসলি স্টাইলে। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি পোশাকে ধরা দিয়েছেন তিনি, যা তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ফটোশুটে ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে আত্মবিশ্বাসী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন এই লুক নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে সাবিলা লিখেছেন, এমন পোশাকের মধ্যে এক ধরনের আলাদা সৌন্দর্য রয়েছে, যা মনের ভেতর প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করে এবং ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
নিজের এই নতুন সাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও জানান, বোহেমিয়ান পেসলি লুকটি তার ভীষণ পছন্দ হয়েছে।
অভিনেত্রীর এই স্নিগ্ধ ও স্টাইলিশ উপস্থিতি ভক্ত-অনুরাগীদেরও মুগ্ধ করেছে। মন্তব্যের ঘরে অনেকে তার ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন।
ভোরের আকাশ/সু.পা