শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে নতুন একক নাটক ‘মায়াপাখি’ নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির আগেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর অন্যতম কারণ, জনপ্রিয় নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’র পর একই টিমের এটি তৃতীয় কাজ। আগের দুটি নাটক দর্শকমহলে ব্যাপক প্রশংসা পাওয়ায় ‘মায়াপাখি’ নিয়েও প্রত্যাশা বেড়েছে। যদিও সম্পর্কভিত্তিক গল্পই মূল উপজীব্য, নির্মাতার দাবি—এবারের উপস্থাপন সম্পূর্ণ ভিন্নধর্মী।

নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, নাটকের গল্পে এমন কিছু মোড় রয়েছে যা দর্শকদের চমকে দেবে। তার ভাষায়, নাটকের প্রতিটি বাঁকে দর্শক নতুন অনুভূতির মুখোমুখি হবেন এবং শেষ পর্যন্ত গল্পের আবেগ থেকে সহজে বের হতে পারবেন না।

আরও পড়ুন

কেয়া পায়েল ও তৌসিফ মাহবুবের ‘অবশেষে তুমি এলে’

সৌখিন বলেন, যারা তার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার নতুন স্বাদের অভিজ্ঞতা অপেক্ষা করছে। অন্যদিকে নাটকটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অপূর্বও। তিনি জানান, এটি এমন একটি গল্প যা দর্শকের মনে গভীর আবেগ তৈরি করবে। গল্পের শেষটা দর্শকের হৃদয়ে দীর্ঘ সময়ের জন্য ছাপ ফেলবে বলেও মনে করেন তিনি।

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজনীন নীহাও। তার ভাষায়, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। এখানে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন, যা দর্শক আগে দেখেননি। ফলে দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আশা করছেন এই অভিনেত্রী। ঈদুল আজহা উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেল-এ মুক্তি পাবে ‘মায়াপাখি’।

ভোরের আকাশ/সু.পা

ঈদুল আজহার নাটক

শেয়ার করুন: