শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনাক্ষী-জাহিরের প্রেম নিয়ে সালমানের ভবিষ্যদ্বাণী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি: সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি: সংগৃহীত

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের পর্যবেক্ষণ ক্ষমতা যে অসাধারণ, তার আরও একটি উদাহরণ সামনে এসেছে। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের সম্পর্ক যখন একেবারে শুরুর পর্যায়ে, তখনই নাকি বিষয়টি বুঝে ফেলেছিলেন সালমান। শুধু তাই নয়, তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও করেছিলেন এক মজার মন্তব্য।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়ে নিজেদের প্রেমের শুরুর দিনের সেই গল্প শেয়ার করেছেন সোনাক্ষী ও জাহির। জানা যায়, সালমান খানের আয়োজিত একটি পার্টিতেই প্রথম পরিচয় হয় সোনাক্ষী ও জাহিরের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার আগেই বিষয়টি বুঝে ফেলেছিলেন সালমান।

সোনাক্ষী জানান, তারা দুজনই শুরুতে সম্পর্কের বিষয়টি অস্বীকার করতেন। কিন্তু সালমান সবকিছু লক্ষ্য করে ঠিকই বুঝেছিলেন। একসময় তিনি তাদের উদ্দেশে বলেছিলেন, ‘দেখো, এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।’

আরও পড়ুন

শিঘ্রই আসছে দুরেফিশানের ড্রামা সিরিজ ‘দার-ই-নিজাত’

সোনাক্ষীর ভাষ্য, সালমানের এমন মন্তব্য শুনে তারা দুজনই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ, সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও সালমান আগেই সব বুঝে গিয়েছিলেন। অভিনেত্রী আরও জানান, পরবর্তীতে একটি ট্রেকিংয়ে গিয়েও সালমান আলাদাভাবে জাহিরকে ডেকে বলেছিলেন, ‘সবই কিন্তু বোঝা যাচ্ছে।’ সেই মুহূর্তেই তারা বুঝতে পারেন, তাদের সম্পর্ক আর ভাইজানের চোখ এড়িয়ে নেই।

প্রায় সাত বছর নিজেদের প্রেমের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন সোনাক্ষী ও জাহির। পরে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। তাদের প্রেমের গল্পে সালমান খানের ভূমিকা নিয়েও এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সম্পর্কের শুরুতেই তিনি যে বিষয়টি আঁচ করতে পেরেছিলেন, সেটিই পরে সত্যি হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সোনাক্ষী-জাহির

শেয়ার করুন: