শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিঘ্রই আসছে দুরেফিশানের ড্রামা সিরিজ ‘দার-ই-নিজাত’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানি নাটকের দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ও শেহেরিয়ার মুনাওয়ারের বহুল প্রতীক্ষিত অনস্ক্রিন জুটি এবার দেখা যাবে নতুন ড্রামা সিরিজ ‘দার-ই-নিজাত’-এ। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই নাটকটির প্রচার শুরু হতে পারে বলে জোর আলোচনা চলছে। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে সম্প্রচারের পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের জন্য নাটকটি ইউটিউবেও প্রকাশ করা হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম ঝলক বা ফার্স্ট লুক। সাদাকালো সেই ফ্রেমে দুরেফিশান, শেহেরিয়ার ও নামির খানকে দেখা গেছে গম্ভীর ও আবেগঘন আবহে। ছবিটি প্রকাশের পর থেকেই অনলাইনে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘দার-ই-নিজাত লোডিং’, যা নাটকটির অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, এআরওয়াই ডিজিটালের শুক্র ও শনিবার রাত ৮টার প্রাইম টাইম স্লটে জায়গা করে নিতে পারে নাটকটি। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

পাকিস্তানের খ্যাতিমান ঔপন্যাসিক ও নাট্যকার উমাইরা আহমেদের গল্পে নির্মিত হচ্ছে ‘দার-ই-নিজাত’। নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাকিব খান। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান ইকবাল, সোনিয়া ইকবাল এবং অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার।

আরও পড়ুন

ভালোবাসার ছোঁয়া

তারকাবহুল এই নাটকে দুরেফিশান সেলিম, শেহেরিয়ার মুনাওয়ার ও নামির খানের পাশাপাশি অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেত্রী সানিয়া সাইদ এবং মেহমুদ আসলাম। বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সাহার হাশমিকে। নাটকে দুরেফিশানকে ‘জারিয়াব’ নামের একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। চরিত্রটির কিছু অংশ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

উমাইরা আহমেদের শক্তিশালী গল্প, নতুন জুটি এবং অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘দার-ই-নিজাত’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন দর্শকদের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক সম্প্রচারের তারিখ ঘোষণার।

ভোরের আকাশ/সু.পা

দুরেফিশান, দার-ই-নিজাত

শেয়ার করুন: