শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির জয়ের রাতে ভাইরাল পরীমনির ফেসবুক পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নাটকীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দলের দুর্দান্ত প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে মেতেছেন কোটি কোটি সমর্থক। সেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও, যেখানে প্রিয় দলের জয় উদযাপনে শামিল হয়েছেন অনেক তারকা।

তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা পরীমনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিয় দল আর্জেন্টিনার জয় এবং মেসির গোল উদযাপন করতে ভোলেননি তিনি। বরং নিজের স্বভাবসুলভ রসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একের পর এক মজার পোস্ট।

ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে পরীমনি লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ সঙ্গে ছিল হাস্যরসাত্মক ইমোজি।

এর কিছুক্ষণ পর আর্জেন্টিনার জয়ের পর আরও একটি পোস্ট দেন পরীমনি। সেখানে লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।’ পোস্টে ছিল ভালোবাসা ও নাচের ইমোজিও।

আরও পড়ুন

তুরস্কের বিনিয়োগে জ্বালানি খাতে নতুন দিগন্ত

পরীমনির এই দুই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্যের ঘরে হাস্যরস আর উচ্ছ্বাসে ভরিয়ে দেন। অনেকেই অভিনেত্রীর রসবোধের প্রশংসা করেন, আবার অনেকে আর্জেন্টিনার জয় উদযাপনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে আসছেন দেশের অনেক তারকা। তবে হাসপাতালে থেকেও পরীমনির ব্যতিক্রমী উদযাপন এবার ভক্তদের কাছে আলাদা করে নজর কেড়েছে।

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকা পরীমনিলিওনেল মেসি

শেয়ার করুন: