শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়া ছাড়তে চান আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড তারকা আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। পেশাগত কাজের খবর থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তিনি নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তবে এত সক্রিয়তার মাঝেও নাকি মাঝে মাঝে তাঁর মনে জাগে এক ভিন্ন চিন্তা—সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেওয়ার।

২০২২ সালে কন্যাসন্তান রাহার জন্মের পর এই ভাবনা আলিয়ার মনে আরও জোরালোভাবে জায়গা করে নিয়েছে। সম্প্রতি এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মানসিক টানাপোড়েনের কথা অকপটে তুলে ধরেন।

আলিয়া বলেন, “এমন কিছু দিন আসে যখন ঘুম থেকে উঠে মনে হয়-আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। মনে হয়, এমন একজন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয়টাই করবে। বারবার কথা বলতে হবে না।”

তবে চাইলেই যে তিনি তা করতে পারেন না, সেটাও স্বীকার করেছেন নায়িকা। তার কথায়, “আমি জানি, এটা করলে শুরু থেকেই যারা আমার পাশে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ যেন কেটে যাবে। সেই কারণেই আর করা হয় না।”

ব্যক্তিগত জীবন নিয়ে আলিয়া বরাবরই সংযত। তিনি জানান, মা হওয়ার পর বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। “আমার ব্যক্তিগত জীবন এখনো ব্যক্তিগতই রাখতে চাই। কিন্তু সেটা ভীষণ কঠিন। আমার ফোনের অ্যালবাম রাহার ছবিতে ভরা। সেগুলো নিজের মধ্যে রাখতেই আমাকে বেশ কষ্ট করতে হয়” বলেন তিনি।

মাতৃত্ব যে তার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে, সেটাও স্পষ্ট করে জানিয়েছেন আলিয়া। এই অভিজ্ঞতা তার মানসিকতা ও জীবনদর্শনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শিগগির তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’য়, যেখানে তার সঙ্গে রয়েছেন শর্বরী। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া অভিনয় করছেন ভিকি কৌশল ও রণবীর কাপুরের সঙ্গে। এটি স্বামী রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা- এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’সিনেমায়।

তারকা জীবনের ঝলক আর ব্যক্তিগত মুহূর্তের টানাপোড়েন-এই দুইয়ের মাঝেই এখন নিজের ভারসাম্য খুঁজে নিচ্ছেন আলিয়া ভাট।

 

ভোরের আকাশ/এনএস

বলিউড

শেয়ার করুন: