শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আজ বিয়ের পিঁড়িতে বসছেন, অভিনেতা আমির খান। পাত্রী তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজের বাড়িতেই একেবারেই ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও মাত্র দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর আগে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রথম প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

আমিরের পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন আত্মীয় বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন। বাবার বিয়েতে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক উৎসবে ভিয়েতনামে পুরস্কার জিতল ‘রইদ’

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে; তার জীবনের বড় অংশ সেখানেই কেটেছে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে 'বিব্লান্ট' নামের একটি সেলুন পরিচালনা করছেন।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেতাআমির খান

শেয়ার করুন: