শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় নির্মাতা অমি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় নির্মাতা অমি
শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় নির্মাতা অমি

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না বলে জানা গেছে। গলায় তীব্র অস্বস্তিবোধ করলে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।

গতকাল মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ‘ব্যাচেলর পয়েন্ট'-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু আজ (মঙ্গলবার) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’

অমি আরও লেখেন, ‘আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

আরও পড়ুন

প্রোটিনের চাহিদা পূরণে দুধ ও ডিমের ভূমিকা

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে কাজল আরিফিন অমি লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

তার পোস্টের মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভোরের আকাশ/জেআ

বিনোদন খবরকাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টটিভিনাটক

শেয়ার করুন: