শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

জীবনের নতুন অধ্যায় শুরু মৌসুমী হামিদের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরেই এখন কাটছে তার পুরো সময়।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার পর সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

অভিনেত্রীর ভাষ্য, এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই তার দৈনন্দিন রুটিন চলছে। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ হচ্ছে না। প্রথম দুই দিন সন্তানকে ভালোভাবে দেখতে না পারলেও পরে ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পেয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকুক, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি আরও জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক।

আরও পড়ুন

প্রবাসে থাকা সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য নতুন সুবিধা

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজেও দেখা গেছে তাকে।

তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান তিনি। মৌসুমী গণমাধ্যমকে জানান, আরও কয়েক মাস বিরতির পর আবার অভিনয়ে ফিরবেন।

ভোরের আকাশ/জেআ

জনপ্রিয় অভিনেত্রীমৌসুমী হামিদ

শেয়ার করুন: