শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। তবে সাম্প্রতিক এক পডকাস্টে তিনি ও তার স্বামী অঙ্গদ বেদী তাদের সম্পর্কের শুরু এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক নিয়ে মুখ খুলেছেন।

সেখানে অঙ্গদ জানান, প্রায় আট বছর ধরে তিনি নেহাকে পছন্দ করতেন। একাধিকবার নিজের অনুভূতির কথা জানালেও তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি। অঙ্গদের ভাষায়, প্রথম দেখাতেই নেহাকে তিনি লক্ষ্য করেন জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময়, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

অন্যদিকে নেহা জানান, সেই সময় তার পুরো মনোযোগ ছিল কাজ ও ফিটনেস রুটিনে। নিয়মিত ব্যায়াম, শুটিং এবং পেশাগত জীবনেই ব্যস্ত থাকতেন তিনি। ফলে সম্পর্কের বিষয়ে তিনি খুব একটা আগ্রহী ছিলেন না।

আরও পড়ুন

‘জুম’ করে ছবি তোলায় ক্ষুব্ধ কারিশমা

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যায়। সম্পর্কের এক পর্যায়ে নেহা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপরই অঙ্গদকে বিয়ের প্রস্তাব দেন তিনি। তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, বোঝাপড়া এবং সময় মিলেই শেষ পর্যন্ত রূপ নেয় দাম্পত্য সম্পর্কে।

সমালোচনা থাকলেও, নিজেদের জীবনের এই অধ্যায়কে তারা দেখছেন ভালোবাসা, ধৈর্য ও পারস্পরিক আস্থার ফল হিসেবে।

ভোরের আকাশ/সু.পা

নেহা ধুপিয়া

শেয়ার করুন: