শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কনসার্ট শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে জেসমিন স্যান্ডালস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস অশোভন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জেসমিন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট শেষে মঞ্চের একদম সামনে এসে প্রথম সারির অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও হাত মেলানোর চেষ্টা করেন তিনি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। সে সময় গায়িকাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্ব পেলেন রাশেদ খাঁন

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই গায়িকার পাশে দাঁড়িয়েছেন এবং পাবলিক অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন।

কনসার্টটিতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ গেয়েছিলেন জেসমিন। এছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। বিনামূল্যে করা এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

বিনোদন সংবাদগায়িকাকনসার্টবলিউড

শেয়ার করুন: